রাজানীতে গৃহবধূর গায়ে এসিড নিক্ষেপ, স্বামী পলাতক
রাজধানীর পূর্ব নাখাল পাড়া এলাকায় আকলিমা খাতুন (২৮) নামে এক গৃহবধূকে এসিড ছুঁড়ে পালিয়েছে তার স্বামী। এসিডে গৃহবধূর মুখ ও গলাসহ শরীরের ১৫ শতাংশ ঝলসে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গৃহবধূ আকলিমার বাবার নাম হোসেন মিয়া। নরসিংদি জেলার রায়পুরা উপজেলায় তাদের বাড়ি বলে জানা গেছে। রাজধানীর পুর্ব নাখাল পাড়ার একটি বাসায় আকলিমা, তার স্বামী আ. কুদ্দুস, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকেন।
আকলিমার ভাই ঈমানুর রহমান ঈমান জানান, গত দুই বছর আগে আ. কুদ্দুস মালয়েশিয়া যায়। আর গত ছয় মাস আগে তিনি দেশে ফেরত আসেন। আর দেশে আসার পর থেকে তার বোনকে সন্দেহ করত। এটা নিয়ে মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়া হতো। এছাড়া, তিনি মাদকাসক্ত ছিলেন। ইয়াবা সেবন করতেন। আর মাদকের জন্য আমার বোনকে মারধর করতো।
শুক্রবার দুপুরেও এই বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আকলিমার শরীরে এসিড ছুঁড়ে পালিয়ে যায় কুদ্দুস। পরে আকলিমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, এসিডে আকলিমার মুখ ও গলাসহ শরীরের ১৫ শতাংশ ঝলসে গেছে। তার আবস্থা গুরুতর।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. রশিদ জানান, গৃহবধূকে এসিড নিক্ষেপ করার পর তার স্বামী পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 