News Bangla 24 BD | বেড়েছে সোনার দাম - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে মানভেদে ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৫৮ টাকা বেড়েছে। নতুন মূল্য শনিবার থেকে কার্যকর হবে।

শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ৭ ডিসেম্বর ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ১৬৭ টাকা কমানো হয়েছিল।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৪৬ হাজার ৭৩ টাকা। শনিবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ৪৪ হাজার ৩২ টাকা ও ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৩৮ হাজার ৪৯১ টাকায় বিক্রি হবে।

বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৪৪ হাজার ৭৯০ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৬৯০ টাকা ও ১৮ ক্যারেট ৩৭ হাজার ৩৩ টাকা।

ভরিতে ২২ ক্যারেটে এক হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ৩৪২ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে এক হাজার ৪৫৮ টাকা বেড়েছে।

শনিবার থেকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২৫ হাজার ৭৮ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৪ হাজার ২৮ টাকা। এক্ষেত্রে দাম বেড়েছে এক হাজার ৫০ টাকা।

স্বর্ণের সঙ্গে রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম বেড়ে হচ্ছে ১ হাজার ১০৮ টাকা। বর্তমানে দাম এক হাজার ৫০ টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ