গুলশান হামলার পরিকল্পনাকারী ‘রাজীব গান্ধী’ গ্রেপ্তার
গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী নব্য জেএমবির নেতা ‘রাজীব গান্ধী’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার প্রকৃত নাম জাহাঙ্গীর আলম। তিনি জঙ্গিদের কাছে রাজীব গান্ধী, সুভাষ গান্ধী প্রভৃতি বিভিন্ন নামে পরিচিত। তাকে গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী বলছে পুলিশ।
ঢাকা মহগানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান শনিবার জানান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।
গত বছর গুলশান ও শোলাকিয়ায় হামলার পর আরও কয়েকজনের সঙ্গে রাজীব গান্ধীর নামও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।
‘রাজীব গান্ধী’ ছদ্মনামের একজন গুলশান ও শোলাকিয়া হামলায় ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা রেখেছিলেন বলে তখন জানিয়েছিলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 