এখন থেকেই নির্বাচনী ইশতেহার ঠিক করতে হবে- প্রধানমন্ত্রী
তিন বছর পূর্ণ করে সরকার চার বছরে পা দিয়েছে। নির্বাচনের এখন আর বেশি সময় নেই, তাই এখন থেকেই নির্বাচনের জন্য কাজ করতে হবে। এখন থেকেই নির্বাচনী ইশতেহার ঠিক করতে হবে উল্লেখ করে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
শনিবার বিকেলে ধানমণ্ডিতে নিজ দলের রাজনৈতিক কার্যালয়ে এসে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একটা জিনিস মানুষকে জানাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় এলে লুটপাট হয়, সন্ত্রাস, মানুষ খুন হয়। এছাড়া মানুষকে এটাও বলতে হবে, সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশের উন্নতি হবে না।
তিনি আরো বলেন, নির্বাচনে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার চেয়ে বেশি কাজ করেছি। আওয়ামী লীগ যা বলে, তাই করে।
তিনি আরো বলেন, নির্বাচনে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার চেয়ে বেশি কাজ করেছি। আওয়ামী লীগ যা বলে, তাই করে।
জনগণের ভাগ্য গড়ার জন্য রাজনীতি করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী দলের সবাইকে মানুষের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানান। তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণের কথা চিন্তা করতে হবে। আমাদের মূল লক্ষ্য হবে মানুষের সেবা করা। দেশের জন্য আত্মত্যাগ করা।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক কার্যালয়ে এসেছেন শেখ হাসিনা। এ বিষয়ে তিনি বলেন, নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে দলীয় কার্যালয়ে এসেছি। তবে জনস্বার্থেই এখানে কম আসা হয়। পার্টির কাজ করে যাচ্ছি। কিন্তু অনেকদিন এখানে আসি নাই। মনটা চাচ্ছিল আসি। তাই চলে আসলাম।
এর আগে সর্বশেষ ২০১৪ সালের ৭ নভেম্বর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
এর আগে সর্বশেষ ২০১৪ সালের ৭ নভেম্বর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 