ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা শাহানা কাজীর
বেশ ব্যস্ততায় গেল বছর কেটেছে সংগীত শিল্পী শাহানা কাজীর। জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দেবার পাশাপাশি পেয়েছেন জনপ্রিয়তাও। কানাডার টরন্টো থেকে প্রকাশিত তার ‘ভালোবাসার কথা’ শীর্ষক প্রথম একক অ্যালবামটির কিছু গানের ভিডিও গত বছর প্রকাশ হয় সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যে তিনটি গান বেশ জনপ্রিয়তা পায়। অনুশোচনা গানটি প্রচার হয় বিভিন্ন বাংলাদেশি টিভি চ্যানেলে।
শাহানা কাজী বলেন, নিজে গান করার পাশাপাশি বলিউডের সংগীত শিল্পী সুনিধি চৌহান ও আয়ুষ্মান খোরানার সঙ্গে একই মঞ্চে লাইভ পারফর্মের সুযোগ হয়েছে। এছাড়া পাকিস্তানের আতিফ আসলামের সঙ্গেও কনসার্ট করা হয়েছে টরন্টোর হারশী সেন্টারে।
বলিউড কনসার্ট ছাড়াও গত ডিসেম্বরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব টরন্টো, অন্টারিও আয়োজিত বিজয় দিবস অনুষ্ঠানে লাইভ পারফর্ম করে শ্রোতাদের মন কাড়েন তিনি।
এই বছরে আরও বেশ কিছু নতুন বাংলা গান (সিঙ্গেল) শ্রোতাদের জন্য প্রস্তুত করছেন তিনি। এছাড়াও বর্তমানে দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে কাজ করছেন শাহানা কাজী। নতুন সবগুলো গান রেকর্ড করা হবে উত্তর আমেরিকার সেরা রেকর্ডিং স্টুডিওতে। নিজের ভক্ত শ্রোতাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন শাহানা কাজী।

মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই 