আখেরি মোনাজাতে অংশ নিতে জনস্রোত এখন টঙ্গীমুখী
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ রবিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি দিল্লির মারকাজের শূরা সদস্য মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভি মোনাজাত পরিচালনা করবেন। মোনাজাতে অংশ নিতে জনস্রোত এখন টঙ্গীমুখী।
রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদের তীরের অনুষ্ঠিতব্য এই আখেরি মোনাজাতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মহান রাব্বুল আলামিনের দরবারে রহমত ও হেদায়েত প্রার্থনা করবেন। নিজ নিজ গোনাহ্ মাফ ও আত্মশুদ্ধি ও ইবাদত বন্দেগি করতে ইজতেমা ময়দানে হাজার হাজার মুসল্লি অবস্থান করছেন।
আজ বাদ ফজর থেকে শুরু হয়েছে আম বয়ান। কিছুক্ষণের মধ্যে শুরু হবে হেদায়াতি বয়ান। একজন মুসলমান কিভাবে জীবন পরিচালনা করবে এর দিকনির্দেশনা দেয়া হবে এই বয়ানে। এরপরই অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। ‘আমিন, আমিন’ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে তুরাগ নদের তীর। অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে আত্মসমর্পণে ব্যাকুল হয়ে উঠবে লাখো মুসল্লি।
প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে বহির্বিশ্বের প্রায় ২০ সহস্রাধিক মুসল্লিসহ প্রায় ৪০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মোনাজাতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব ইজতেমা প্রথম দফায় তিন দিনব্যাপী মুসলিম বিশ্বের এই দ্বিতীয় বৃহত্তম জমায়েতের শেষ দিনে আখেরি মোনাজাতে শামিল হতে শনিবার থেকে ধর্মপ্রাণ মুসলমানরা রাজধানী ঢাকা ছাড়াও পার্শ্ববর্তী গাজীপুর, নরসিংদী, ভৈরব, সাভার, মানিকগঞ্জ, কালিয়াকৈর, কালীগঞ্জ, শ্রীপুর, কাপাসিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইজতেমা ময়দানে ট্রেন, বাস, ট্রাক, মাইক্রোবাস, জিপ, কার এবং নৌকাসহ নানা ধরনের যানবাহনে ছুটে আসেন। ভোর থেকেই রাজধানীর খিলক্ষেতস্থ বিশ্বরোড থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আজ ঢাকা থেকে আরও বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলপথ বিভাগ।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 