গণভবন থেকে মোনাজাতে প্রধানমন্ত্রী
বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা ১১টায় গণভবনে পরিবারের সদস্যদের নিয়ে তিনি মোনাজাতে অংশ নেন।
এসময় দলের নেতারাও গণভবনে উপস্থিত হয়ে মোনাজাতে শামিল হন।
রোববার সকাল ১১ টায় ইজতেমা ময়দানে লাখ লাখ মুসুল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় ১১টা ৩৫ মিনিটে। বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে বহির্বিশ্বের প্রায় ৮ হাজারেরও বেশি মুসল্লিসহ লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অশগ্রহণ করেন। তাবলীগ জামাতের দিল্লিস্থ মারকাজের শুরা সদস্য, ইসলামি চিন্তাবিদ বিশ্ব মাওলানা সাদ কান্ধলভীর পরিচালনায় আখেরি মোনাজাতকালে গোটা ইজতেমা ময়দান যেন এক পুণ্যময় ভূমিতে পরিণত হয়।
গত ১৩ জানুয়ারি রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া প্রথম পর্বের তিনদিনব্যাপী ইজতেমার আজ ছিল শেষ দিন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 