News Bangla 24 BD | আত্মরক্ষার্থে’ র‌্যাবের গুলিতে ‘চরমপন্থি’ নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আত্মরক্ষার্থে’ র‌্যাবের গুলিতে ‘চরমপন্থি’ নিহত


পাবনার সাঁথিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি নিহত রাজ্জাক চরমপন্থি।

সোমবার ভোরে সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদগড় ইছামতি ব্রিজের ডাইকে বন্দুকযুদ্ধে রাজ্জাক নিহত হয় বলে জানিয়েছে র‌্যাব। এতে র‌্যাবের দুই সদস্য আহতও হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত রাজ্জাক সাঁথিয়া উটজেলার ধূলাউড়ি ইউনিয়নের বিলসলঙ্গী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার বীনা রানী দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা জানতে পারেন যে, একদল সশস্ত্র ডাকাত হলুদগড় বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ভোর ৩টার দিকে সেখানে অভিযান চালালে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। শুরু হয় ‘বন্দুকযুদ্ধ’।

এ সময় রাজ্জাকসহ দু’জন র‌্যাব সদস্য আহত হন। আহত রাজ্জাককে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায় নিহত রাজ্জাক চরমপন্থীদল সর্বহারার ক্যাডার। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একরাউন্ড গুলি ও ধারালো অস্ত্র এবং ঘর ভাঙার সরাঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ