News Bangla 24 BD | হজের প্রাক-নিবন্ধন শুরু : হজে যেতে পারবেন ১ লাখ ২৫ হাজার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

হজের প্রাক-নিবন্ধন শুরু : হজে যেতে পারবেন ১ লাখ ২৫ হাজার


চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে আগ্রহীদের প্রাক-নিবন্ধন শুরু হয়েছে। রোববার সচিবালয়ে ধর্মমন্ত্রী মতিউর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, সৌদি কর্তৃপক্ষ ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনা চালু করেছে। এর সঙ্গে সমন্বয় এবং হজ ব্যবস্থাপনাকে স্বচ্ছ, জবাবদিহি এবং গতিশীল করতে আমরা গত বছর প্রথমবারের মতো প্রাক-নিবন্ধন পদ্ধতি চালু করেছিলাম।

গত বছর ১ লাখ ৪০ হাজার ৯৯৪ জন প্রাক-নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ১ লাখ ১ হাজার ৮২৯ জন হজে গিয়েছিলেন। অতিরিক্ত হজযাত্রীরা ২০১৭ সালের জন্য নিবন্ধিত হয়েছিলেন। এ বছর সেই হজযাত্রীরা অগ্রাধিকার পাবেন। গত বছরের তালিকার পর থেকে এ বছর প্রাক-নিবন্ধন শুরু হবে।

তিনি বলেন, এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু হবে ৫ হাজার ৪০২ নম্বর সিরিয়াল থেকে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু হবে ১ লাখ ৪০ হাজার ৯৯৫ নম্বর সিরিয়াল থেকে। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর পবিত্র হজ শুরু হবে। প্রাক-নিবন্ধন কার্যক্রম কতদিন চলবে এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, এটা চলতে থাকবে। শেষ হলে জানিয়ে দেয়া হবে।

নিবন্ধন কবে থেকে শুরু হবে এর জবাবে মন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি করে ফিরে এসে নিবন্ধনের তারিখ জানাব। ১ ফেব্রুয়ারি হজ চুক্তি হবে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রাক-নিবন্ধন কাজ শুরু করতে ইতোমধ্যে আমরা হজ কার্যক্রম পরিচালনার জন্য ৯৬৪টি বৈধ হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছি।

অনুমোদিত ২৫টি ব্যাংকের তালিকাও প্রকাশ করা হয়েছে। যুগ্মসচিব মতিউর রহমান ও তার স্ত্রী শাহনাজ বেগমের প্রাক-নিবন্ধনের কাগজ হস্তান্তর করে ধর্মমন্ত্রী প্রাক-নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চাইলে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে। জেলা প্রশাসক অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় ও ঢাকায় হজ পরিচালকের অফিস থেকে প্রাক-নিবন্ধন করা যাবে। প্রাক-নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্র, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসসংক্রান্ত কাগজপত্র, মোবাইল ফোন নম্বর প্রয়োজন হবে।

এদিকে, চলতি বছর বাংলাদেশ থেকে কতজন হজে যেতে পারবেন এমন প্রশ্নের জবাবে ধর্ম সচিব মো. আব্দুল জলিল বলেন, সৌদি সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, মোট মুসলিম জনসংখ্যার ভিত্তিতে কোটার ২০ শতাংশ বন্ধ ছিল, এটা এবার ওপেন হয়ে যাবে। সে অনুযায়ী এবার ১ লাখ ২৫ হাজারের বেশি বাংলাদেশি হজে যেতে পারবে। যদি এটা বাস্তবায়িত হয়। হারাম শরীফের সংস্কারের জন্য গত কয়েক বছর ধরে বিভিন্ন দেশের হজযাত্রী কোটা ২০ শতাংশ কমিয়েছিল সৌদি সরকার। কোটার ২০ শতাংশ কম থাকায় বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজে যেতে পারতেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ