News Bangla 24 BD | আশা করি রায় উচ্চ আদালতেও একই থাকবে: কাদের - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আশা করি রায় উচ্চ আদালতেও একই থাকবে: কাদের


নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় নিম্ন আদালতের দেওয়া রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার রায়ের পর ওবায়দুল কাদের বলেন, আদালত যে ঐতিহাসিক রায় দিয়েছেন; আমরা আশা করি নিম্ন আদালতের এ রায় উচ্চ আদালতেও একই থাকবে, বজায় থাকবে।

রায়ে নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর নূর হোসেন ও সাবেক তিন র‌্যাব কর্মকর্তাসহ ২৬ আসামিকে মৃত‌্যুদণ্ড এবং বাকি নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ রায় ঘোষণা করেন।

রায়ের পর দুপুরে ঢাকার শিল্পকলা একাডেমীতে এ বিষয়ে প্রতক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। এ সরকারের আমলে ন্যায়বিচার যে হয়, সাত খুনের মামলার এ রায়ই তার প্রমাণ।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “অপরাধ করে কেউ পার পাবে না, সে যত প্রভাবশালীই হোক। এদেশে আর বিচারহীনতা সম্ভব নয়।”

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত‌্যা করে লাশ ডুবিয়ে দেওয়া হয় শীতলক্ষ‌্যা নদীতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ