News Bangla 24 BD | বাবা-মায়ের হাতে শিশু মৃত্যু হার বেড়েছে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাবা-মায়ের হাতে শিশু মৃত্যু হার বেড়েছে


মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালে শিশু মৃত্যুহার কমেছে। অথচ বাবা-মায়ের হাতে শিশুদের মৃত্যু হার বেড়েছে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় শিশুদের নির্যাতন থেকে রক্ষা করতে শিশুদের অধিকার পরিস্থিতি আরো উন্নত করার দাবি জানায় বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। পাশাপাশি শিশুদের পরিবার ও গণমাধ্যমকর্মীদের কাছে সর্বমোট ১২টি সুপারিশ তুলে ধরেছে ফোরামটি।

সভায় শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুছ সহিদ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। সুপারিশগুলোর মধ্যে রয়েছে-

• হত্যা ধর্ষণসহ সব ধরনের শিশু নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া এবং রায় দ্রুত কার্যকর করা।

• যেসব নির্যাতিত দরিদ্র শিশুর বাবা-মায়ের মামলা করার বা চালানোর সামর্থ্য নেই তাদের সরকারি সহায়তা নিশ্চিত করা।

• শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শারীরিক শাস্তি বা নির্যাতন বন্ধে যে বিধান রয়েছে তা কেন সঠিকভাবে কার্যকরী হচ্ছে না তা যথাযথভাবে মনিটরিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা।

• বাজেটে শিশুদের জন্য বরাদ্দ বৃদ্ধি এবং বাজেটে শিশুদের জন্য যে বরাদ্দ করা হবে তা সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না তা তদারকির ব্যবস্থা করা।

• শিশু আইন ২০১৩ এর প্রয়োগের বিধি যথাশিগগিরই প্রণয়ন করাসহ আইনের বাস্তাবায়ন নিশ্চিত করতে হবে।

• শিশুদের সার্বিক কল্যাণ বিবেচনায় রেখে খসড়া শিশু অধিদফতরের কাঠামোটি চুড়ান্তকরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

• যৌন নির্যাতন প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের শারীরিক শিক্ষা বিষয়ে সঠিকভাবে পড়ানো এবং সচেতন করে তোলা।

• শিশুর যৌন নির্যাতন বন্ধে শিশুর বাবা-মাকে সবচেয়ে বেশি সতর্ক ও সচেতন থাকতে হবে।

• পরিবারের সদস্যদের মধ্যে কারো আচরনে অসঙ্গতি দেখা দিলে (যেমন, মাদকাসক্ত বা মানসিক ভারসম্যহীনতা) অবহেলা না করে মনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারম্যান এমরামুল হক চৌধুরির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- শিশু অধিকার বিশেষজ্ঞ এহসানুল হক সহ ফোরামের সদস্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ