বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় তেলের দাম কমছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসুরুল হামিদ বিপু। বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
বিশ্ববাজারে তেলের দাম কমায় দুই ধাপে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্তে গত বছরের ২৪ এপ্রিল ডিজেল ও কেরোসিনের দাম ৪ শতাংশ এবং অকটেন ও পেট্রোলের দাম ১০ শতাংশ কমানো হয়। তার আগে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ৬০ থেকে ৪২ টাকায় নামিয়ে আনা হয়।
তেলের দাম কমানোর বিষয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বিপু বলেন, জ্বালানি তেলের দাম দু’ধাপে কমানোর কথা ছিল। “আমরা সরকারকে অনুমতির জন্য পাঠিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়া এবং বিশ্বব্যাংক আভাস দিয়েছে আগামী বছরেও তেলের দাম বাড়তে পারে। সে কারণে এ মুহূর্তে সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো প্রাইজ অ্যাডজাস্টমেন্ট না করার।”
তাহলে তেলের দাম কমছে না- প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, এ মুহূর্তে মনে হচ্ছে না কোনো অ্যাডজাস্টমেন্ট হবে। গত আড়াই বছরে বিশ্ববাজারে তেলের দাম কমলেও ভর্তুকির লোকসান থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে বাঁচাতে দীর্ঘদিন তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।
গত ডিসেম্বরের শেষ দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, ২০১৭ সালের জানুয়ারিতেই জ্বালানি তেলের দাম কমছে। ওইসময় তিনি বলেছিলেন, গত অর্থবছরে (২০১৫-১৬) অর্থনীতি পরিস্থিতি ভালো ছিলো। বর্তমান পরিস্থিতি স্থিতিশীল থাকলে চলতি অর্থবছরে প্রবৃত্তি অর্জনের হার সাড়ে সাত শতাংশ হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় অনেকদিন ধরেই তেলের দাম কমানোর দাবি করছিল বিভিন্ন মহল। বাংলাদেশে সর্বশেষ জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল গেলো ২৪ এপ্রিল। তখন ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৩ টাকা আর অকটেন ও পেট্রোলের দাম ১০ টাকা কমানো হয়।
এর আগে, গত ৩১ মার্চ ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ৬০ টাকা থেকে কমিয়ে ৪২ টাকা করা হয়েছিল।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 