২০২১ সালের মধ্যে সবার জন্য ইন্টারনেট: পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যেই দেশে সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হবে। এ উপলক্ষে কাজ অনেক আগেই শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে সুইজারল্যান্ডের স্থানীয় সময় বিকেলে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম বার্ষিক সভায় ‘ইনোভেশনস টু কানেক্ট দ্যা আনকানেক্টেড’ শীর্ষক এক ফোকাস গ্রুপ ডিসকাসনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের সব মানুষকে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে এবং ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতোমধ্যেই বাংলা.নেট ও ইনফো সরকার-২ প্রকল্পের মাধ্যমে উপজেলাগুলোকে উচ্চগতির ফাইবার অপটিক কেবলের আওতায় নিয়ে আসা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম ঘোষণার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত সময়োপযোগী ও বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ সহজলভ্য করার প্রয়াস অব্যাহত রেখেছি বলেই ইতোমধ্যে ৪০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এ সংখ্যা বাড়ছে।
তিনি আরও বলেন, আগামী ৫ বছরে এ সংখ্যা শতভাগে নিয়ে যেতে আমরা নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করছি। ইনোভেশন ফান্ডের মাধ্যমে এখন এই উদ্ভাবনগুলোকে সার্বিক সহযোগিতা করছি। স্টার্ট-আপদের প্রয়োজনীয় সহযোগিতাসহ মনিটরিং করা, তাদেরকে বৈশ্বিক পরিমণ্ডলে পৌঁছে দেওয়াও আমাদের উদ্দেশ্য। এ জন্য ইনোভেশন ডিজাউন অ্যান্ড অন্ট্রাপ্রেনিওরশিপ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 