News Bangla 24 BD | মানব পাচার চক্রের ১৫ সদস্য গ্রেপ্তার: র‍্যাব - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মানব পাচার চক্রের ১৫ সদস্য গ্রেপ্তার: র‍্যাব


রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক মানব পাচার ও জিম্মিকারী চক্রের সন্দেহভাজন ১৫ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের পর জিম্মি করে অর্থ আদায় করারঅভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভিসার ফটোকপি ও নগদ অর্থ জব্দ করা হয়েছে বলে র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন।

তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি এই র‌্যাব কর্মকর্তা।

র‌্যাব-৩ এর অধিনায়ক খন্দকার গোলাম সারওয়ার জানান, “গ্রেপ্তার ওই ১৫ জনের মধ‌্যে ১৪ জন লিবিয়ায় লোক পাঠিয়ে তাদের জিম্মি করে এবং পরে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করে। অন‌্যজন মালয়েশিয়ায় একইভাবে মানবপাচার করে।”

তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এই প্রতারকচক্রের শিকার এক ব্যক্তিকে ইতোমধ‌্যে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এছাড়া বুধবার অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে র‌্যাবের অভিযান ও এই চক্রের বিষয়ে বিস্তারিত তথ‌্য প্রকাশ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ