News Bangla 24 BD | অফিসে বসেই ওজন কমানোর সহজ উপায় - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রতিদিন আট থেকে নয় ঘন্টা এক জায়গায় বসে থাকলে ওজন বাড়াটাই স্বাভাবিক৷ অফিসে বসে কাজ করার ফলে শরীরের পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি পোড়ে না৷ আর তার ফলেই বেড়ে যায় ওজন৷ কিন্তু অফিসে থেকেও শরীর থেকে অতিরিক্ত ফ্যাট ঝরিয়ে ফেলার উপায়ও আছে৷ এর জন্য আপনাকে আলাদা করে সময় বের করতে হবে না৷ কাজ করতে করতেই এই সহজ কয়েকটি পথ অনুসরণ করে সমস্যা মেটাতে পারেন আপনিও-

# কাজের মাঝে বিরতি নিন৷ অনেকক্ষণ এক নাগাড়ে কাজ করার মাঝে এক দু’বার নিজের চেয়ার থেকে উঠুন৷ কফি খান৷ রিল্যাক্স করুন৷ তাতে আপনার শরীরের চালনা হবে৷

# বেশি বেশি পানি পান করুন৷ অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে শুধু চর্বি বাড়ে তা নয় হজমেরও গণ্ডগোল হয়৷ তাই বেশি করে পানি পান করুন৷ এতে আপনার হজমের সমস্যাও দূর হবে আবার ক্যালেরি পুড়তেও সাহয্য করবে৷

# পটাসিয়াম সমৃদ্ধ খাদ্য বেশি করে খান৷ এতে ক্যালোরি পোড়ার পরিমাণ বাড়ে৷ অ্যাভোকাডো, নারকেলের পানি এসবে পটাসিয়ামের পরিমাণ বেশি থাকে৷

# অবসরের খাবারের দিকে নজর রাখুন৷ বেশি ক্যালোরিযুক্ত খাবার খাওয়া কখনওই উচিত নয়৷ বিশেষত যে সব খাবারে সুগার বেশি সেসব খাবারও বাদ দিন আপনার তালিকা থেকে৷ চকোলেট জাতীয় খাবার বা আইসক্রিম খাবেন না৷

# চেয়ারে বসেই কিছু অল্প ব্যায়াম করুন৷ এতে আপনার শরীরে প্রতিদিন একশ’রও বেশি ক্যালোরি পুড়তে পারে৷ চেয়ারে বসেই আপনার পা মাটিতে ঠেকিয়ে রাখুন৷ এবার আপনার শরীরের উর্দ্ধভাগকে একবার একদিকে যতটা সম্ভব ঘোরানোর চেষ্টা করুন৷ আবার বিপরীত দিকেও একই ভাবে ঘোরান আপনার শরীর৷ দিনে অন্তত দশবার করে এই ব্যায়াম করুন চেয়ারে বসে৷

# পা মেঝে থেকে অল্প উপরে তুলে রাখুন৷ এবার দুই পায়ের পাতাকে উপর দিকে করে নিজের শরীরের দিকে টেনে রাখুন দশ সেকেন্ড৷ এবার ছেড়ে দিয়ে ঠিক উল্টো দিকে অর্থাৎ শরীরের বাইরের দিকে ঠেলে দিন পায়ের পাতাকে৷ এই ভাবে দশ সেকেন্ড রাখুন৷ এই ব্যায়ামে আপনার ক্যালোরিও ঝড়বে আবার পায়ের ব্যাথাও কম হবে৷

এ বিভাগের অন্যান্য সংবাদ