News Bangla 24 BD | আজ আখেরি মোনাজাত, তুরাগ তীরে ছুটছে মানুষ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আজ আখেরি মোনাজাত, তুরাগ তীরে ছুটছে মানুষ


আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫২তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবার প্রথম পর্বের চেয়ে তাড়াতাড়ি মোনাজাত হতে পারে।

ইজতেমার আয়োজক কমিটির অন্যতম মুরুব্বি মাওলানা মো. গিয়াসউদ্দিন জানান, এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের সময় এগিয়ে আনা হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত করার সিদ্ধান্ত হয়েছে। মুসল্লিদের ভোগান্তি কমাতে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গিয়াসউদ্দিন জানান, তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিদের পরামর্শের ভিত্তিতে বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি দিল্লির হজরত মাওলানা সা’দ আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে। এ জন্য ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে।

আখেরি মোনাজাতে ২০ থেকে ২৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আয়োজকদের ধারণা।

এদিকে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা এক মুসল্লি শুক্রবার রাতে মারা গেছেন। তাঁর নাম মো. জয়নাল আবেদীন (৭০)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ডোমারকান্দার উত্তর সালুয়া গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সীর ছেলে। শুক্রবার রাতে ইজতেমা ময়দানে জয়নাল আবেদীন শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে তাঁকে ময়দান থেকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আটজনসহ দুই পর্বে মোট নয়জন মুসল্লি মারা গেছেন।

প্রতিবারের মতো এবারও ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে ২৯টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা উপলক্ষে এসব ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে।

টঙ্গী রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, দ্বিতীয় পর্বের ২০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত টঙ্গী থেকে জামালপুর, আখাউড়া, লাকসাম রুটসহ কয়েকটি বিশেষ ট্রেন চলবে। রোববার আখেরি মোনাজাতের দিন টঙ্গী থেকে ঢাকা, লাকসাম, আখাউড়া, ময়মনসিংহ এবং ঈশ্বরদী রুটে একাধিক বিশেষ ট্রেন যাতায়াত করবে। আখেরি মোনাজাতের পরের দিন টিকেটধারী মুসল্লিরা যাতে উঠতে পারেন সে জন্য সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি দেবে। এ ছাড়া ইজতেমায় আগত যাত্রীদের কথা বিবেচনায় রেখে টঙ্গী রেলওয়ে জংশনে অতিরিক্ত টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ