পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশ সপ্তাহ ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস রাজারবাগ পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন।
পুলিশ সপ্তাহের উদ্বোধনকালে শেখ হাসিনা বলেন, দেশের পুলিশ বাহিনী তা প্রতিরোধ ও নির্মূলে বীরত্বের সঙ্গে কাজ করছে। তাদের এ অবদান জাতি চিরদিন স্মরণ করবে। ২০১৩ সাল থেকে ২১ জন পুলিশ সদস্য জঙ্গিগোষ্ঠী ও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে জীবন দিয়েছেন। তাদের আত্মার শান্তি কামনা করছি।
তিনি বলেন, পুলিশ বাহিনীর ১২৩ শতাংশ বেতন বেড়েছে। পুলিশ বাহিনীর প্রতিটি ক্ষেত্রে দায়িত্ববোধ ও জনসেবার মানসিকতা থাকতে হবে। পুলিশের সেবা আরো জনবান্ধব করতে হবে।
বার্ষিক কুচকাওয়াজে সালাম গ্রহণ, বীরত্বপূর্ণ কাজের জন্য পদক বিতরণ ও পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘর-এর উদ্বোধন করবেন শেখ হাসিনা। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘জঙ্গি মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’।
সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এবার ২৬ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ৪১ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেন্টার, সাইবার ট্রেনিং সেন্টার এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পুলিশ মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ‘রাজারবাগ-৭১’ উদ্বোধন করবেন।
আগামী ২৭ জানুয়ারি আইন-শৃঙ্খলা ও অপরাধ সংক্রান্ত মতবিনিময় সভার মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ শেষ হবে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 