দুর্নীতির সূচকে দুই ধাপ উন্নতি বাংলাদেশের: টিআই
দুর্নীতির দিক থেকে বাংলাদেশের অবস্থান গত বছরের চেয়ে ভালো হয়েছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআই। আজ বুধবার আন্তর্জাতিকভাবে ২০১৬ সালের দুর্নীতির এই সূচক প্রকাশ করা হয়েছে।
জার্মানির বার্লিনভিত্তিক এই সংস্থাটির প্রতিবেদন বলছে, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ১৫। গত বছর যা ছিল ১৩।
বুধবার টিআইএর বাংলাদেশ শাখা টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি জানান, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে অবস্থানের পাশাপাশি স্কোরের দিক দিয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। গত বছর যেখানে স্কোর ছিল ২৫, এবার তা এক বেড়ে হয়েছে ২৬।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের মতোই সমান স্কোর পেয়েছে আরও পাঁচটি দেশ। এগুলো হলো ক্যামেরুন, গাম্বিয়া, কেনিয়া, মাদারগাস্কা ও নিকারাগুয়া।
সূচকে শূন্য থেকে ১০০ পয়েন্ট ধরে দেশগুলোর অবস্থান নির্ণয় করা হয়েছে। কোনো দেশের পয়েন্ট শূন্য হলে সে দেশটি হবে চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত দেশ। আর কোনো দেশের পয়েন্ট ১০০ হলে ওই দেশটি সর্বোচ্চ পরিছন্ন দেশ হিসেবে স্বীকৃতি পাবে টিআই থেকে।
সূচকের হিসেবে বিশ্বের ১৭৬ দেশের মধ্যে বাংলাদেশ ১৫ তম ‘দুর্নীতিগ্রস্ত’ দেশ। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে আফ্রিকান দেশ সোমালিয়া। তাদের পয়েন্ট হচ্ছে ১০।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 