‘রাজনীতির মূল লক্ষ্য হবে দেশের মানুষের কল্যাণ করা’
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, সংগঠন করার সময় কী পদ পেলাম না পেলাম সেদিকে খেয়াল না রেখে দেশ ও দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে কাজ করতে হবে। রাজনীতির মূল লক্ষ্য হবে দেশের মানুষের কল্যাণ করা।
আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তৃতায় নিজের শিক্ষাজীবনে রাজনীতির স্মৃতিচারণ করেন। বলেন, শিক্ষাজীবনে রাজনীতি করার সময় কখনো কী পদ পেলাম না পেলাম তা নিয়ে চিন্তা করিনি। আমরা দেশের জন্য জনগণের জন্য রাজনীতি করতাম।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতা অনেক আত্মত্যাগ ও সংগ্রামের ফসল। ছাত্রলীগের বহু নেতাকর্মী আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, যারা বাঙালির স্বাধীনতা চায়নি, তারা স্বাধীনতার পর জাতির জনককে নির্মমভাবে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করে দেয়ার চেষ্টা চালায়। আজ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। তাদের সব অপচেষ্টাই ব্যর্থ হয়েছে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
তিনি এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের বলেন, সরকারের নেতৃত্বে দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে, তা সারাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 