হরতাল-সমর্থকদের ওপর পুলিশের কাঁদানে গ্যাস
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, সুন্দরবন-বিনাশী সব চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীতে আধাবেলা হরতাল চলছে। তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা এই হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে। শাহবাগে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, হরতাল-সমর্থকেরা সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকেন। পরে তাঁরা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন। জাতীয় জাদুঘরের কাছাকাছি এলে তাঁদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ জলকামান ব্যবহার করে। কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। কয়েক দফা এ ঘটনা ঘটে। পরে হরতাল সমর্থকেরা চারুকলার সামনের সড়কে অবস্থান নেন।
হরতালের সমর্থনে পল্টন, মোহাম্মদপুর, মিরপুরে মিছিল হয়েছে। এসব জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, তারা পরিস্থিতি দেখছেন। এ বিষয়ে পরে কথা বলবেন।
গতকাল জাতীয় কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ঢাকা মহানগরের সব প্রতিষ্ঠান, যান্ত্রিক পরিবহন ও ব্যক্তিগত কাজ আজ বেলা দুইটা পর্যন্ত বন্ধ রেখে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করে সুন্দরবন রক্ষা আন্দোলনে শরিক হতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 