News Bangla 24 BD | আন্তর্জাতিক কাস্টমস দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক কাস্টমস দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা


দেশব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। ‘তথ্য-উপাত্তের পর্যালোচনা, কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা’ এই স্লোগানে পালিত হচ্ছে এবারের কাস্টমস দিবস।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে এনবিআর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কাস্টমস দিবসের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনের পরপরই এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। যা এনবিআরের মূল ভবন থেকে শুরু হয়ে মৎস্য ভবন, জাতীয় প্রেসক্লাব ঘুরে পুনরায় জাতীয় রাজস্ব বোর্ডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি, রংবেরংয়ের ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন উপাদান স্থান পায়। শোভাযাত্রায় সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বিকেলে কাস্টমস দিবসে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নির্মীয়মাণ নিজস্ব নতুন ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে এনবিআর ও কাস্টমসের সঙ্গে সম্পর্কিত ৫টি সংস্থাকে ‘সার্টিফিকেশন অব মেরিট’ সনদ দেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ