প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে
শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যত। এই শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার সকালে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শিশুরা যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ায় সেজন্যে নজর রাখতে শিক্ষক ও অভিভাবকদের প্রতিও আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, “জাতীয় বাজেটে শিক্ষায় যে বরাদ্দ দেয়া হয়, তা ব্যয় নয়, আমার কাছে মনে হয় বিনিয়োগ। কারণ এই অর্থ ব্যয়ে আমরা আমাদের প্রজন্মকে গড়ে তুলছি। যারা আগামীর নেতৃত্ব দেবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমাদের শিশুদের আধুনিক বিশ্বের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যুগোপযোগী শিক্ষার মাধ্যমে তাদের গড়ে তুলতে হবে। কেননা উন্নয়নের জন্য এর কোনো বিকল্প নেই। ”

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 