বিমানবাহিনীতে চাকরি পাচ্ছেন সেই ভ্যানচালক, ভ্যান জাদুঘরে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বহনকারী কিশোর ভ্যানচালক ইমাম শেখ চাকরি পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা অনুসারে তাকে বিমান বাহিনীতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীকে নিজের রিকশাভ্যানে বহন করার সময় কথা হয়েছে। প্রশানমন্ত্রীর আন্তরিক আলাপচারিতায় মুগ্ধ ইমাম শেখ। ইমাম শেখ বলেন, আসলে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না দেশের প্রধানমন্ত্রী আপা আমার ভ্যানে চড়ছে। আমি নিজেরে ধন্য মনে করি। তিনি একবার আমার খবর জিগাইলেন। ওই সময় অন্য অফিসার কি যেন বললেন তারপর আমিও আর কিছু বলতে পারলাম না।
কী বলতেন? আমার একটা চাকরির কথা বলতাম। কেন? ইমাম শেখ জানালেন তাঁর বাবা আব্দুল লতিফ মানসিক রোগী, মা গৃহিণী। ইমাম শেখরা দুই ভাই, তিনবোন। ভাইও ভ্যান চালক। কিন্তু অর্ধেক বেলা পর্যন্ত ভ্যান চালাতে পারলেও অসুস্থ হয়ে পড়েন। ইমাম শেখ একাই সংসার চালায়।
অবশেষে তাঁর না বলা কথাটা প্রধানমন্ত্রী শুনেছেন। চাকরি পাচ্ছেন কিশোর ভ্যানচালক ইমাম শেখ। শিক্ষাগত যোগ্যতা অনুসারে তাকে বিমান বাহিনীতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে জানা গেছে, প্রধানমন্ত্রী যে ভ্যানটিতে করে ঘুরেছেন, সেটা জাদুঘরে নেওয়া হয়েছে। এ জন্য ভ্যানটি উপযুক্ত দাম দিয়ে কিনে নিয়েছে বিমানবাহিনী।
বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মো. মোহাম্মদ আবদুল্লাহসহ আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে ভ্যানচালককে বিমানবাহিনীর কাছে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে হারিয়ে যান শৈশবের মধুর স্মৃতিবিজড়িত দিনগুলোতে। একটি সাধারণ রিকশাভ্যানে করে সরকারপ্রধান ঘুরে বেড়ান কুয়াশামাখা গ্রামের পথে।
ভ্যানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, তাঁর স্ত্রী পেপি সিদ্দিক, তাঁদের মেয়ে লিলা তুলি সিদ্দিক ও ছেলে কায়াস মুজিব সিদ্দিক। কায়াস মুজিবকে কোলে নিয়ে শেখ হাসিনা গ্রামের বিভিন্ন স্থানে ভ্যান থামিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
রোববার (২৯ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ চাকরির বিষয়টি জানিয়ে বলেন, যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির স্কোয়াড্রন লিডার হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের দল ইমাম শেখের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে।
ইমাম শেখ বলেন, আমি বিমানবাহিনীতে চাকরি পাচ্ছি এমন খবর আমাকে জানানো হয়েছে।‘খুব ভালো লাগতাছে। চাকরি হওয়ার বিষয়টি আমি বিশ্বাসই করতে পারতেছি না। আমি খুব খুশি, সবকিছু স্বপ্নের মতো মনে হইতাছে।’

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 