News Bangla 24 BD | রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত


রাজধানীর খিলক্ষেত ও বনানীতে পৃথকভাবে ট্রেনের ধাক্কা ও কাটা পড়ে এক নারীসহ দুইজন মারা গেছেন। রোববার সকালে পৃথক ওই দুটি দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া নেত্রকোনাগামী একটি ট্রেনের ধাক্কায় খিলক্ষেত রেল ক্রসিংয়ে মিলনা আক্তার (৩৫) নামে এক নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিলনা আক্তার নেত্রকোনা কলমাকান্দা উপজেলার খায়রুল মিয়ার স্ত্রী। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

এদিকে বনানীতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির গায়ে নীল রঙের সোয়েটার ও পড়নে ফুল প্যান্ট ছিল।

লাশ ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ