News Bangla 24 BD | বৃক্ষমানবের পর শেকড় কন্যার সন্ধান - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বৃক্ষমানবের পর শেকড় কন্যার সন্ধান


বৃক্ষমানব আবুল বাজানদারের পর এবার এক শেকড় কন্যার সন্ধান পাওয়া গেছে। তার নাম সাহানা (১০)। তাকে গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বালুরচর গ্রামের দিনমজুর শাহজাহান মিয়ার একমাত্র কন্যা সাহানা। দুই বছর বয়সে তার মায়ের মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর পর মেয়ের মুখের দিকে তাকিয়ে শাহজাহান কাটিয়ে দিয়েছেন ৮টি বছর। মায়ের মৃত্যুর পরে দাদির কাছেই বেড়ে উঠছে সাহানা। সে কলমাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

মেয়েটির গালে, নাকে, থুতনিসহ একাধিক স্থানে গজিয়েছে শেকড়ের মতো। চিকিৎসকরা বলছেন সাহানা আবুল বাজানদারের মতো বিরল রোগে আক্রান্ত। তবে তার শরীরে এ রোগের মাত্রা অনেক কম। তাকে দ্রুত চিকিৎসায় সারিয়ে তোলা সম্ভব হবে।

সাহানার বাবা শাহজাহান গণমাধ্যমকে বলেন, দুই বছর বয়সে মেয়েটির গালে, নাকে থুতনিতে শেকড়ের ন্যায় গজাতে থাকে। যত দিন যাচ্ছিল ততই এগুলো বড় হচ্ছিল। মেয়ে বলে কথা। তাই স্থানীয় হোমিও চিকিৎসকের কাছ থেকে ওষুধ খাওয়াই। কিন্তু কোনো উপকার পাইনি। এটা দিনি দিনে বাড়তে থাকায় রোববার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসি।

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, আবুল বাজানদার যে রোগে আক্রান্ত, সাহানাও একই রোগে আক্রা

এ বিভাগের অন্যান্য সংবাদ