মহান ভাষা আন্দোলনের বীর শহিদের স্মৃতিতে বাংলা একাডেমি গত তিন দশকেরও বেশি সময় ধরে উদযাপন করে আসছে বিশ্বের দীর্ঘসময়ব্যাপী বইয়ের মেলা অমর একুশে গ্রন্থমেলা। রাত পোহালেই শুরু হবে বইপ্রেমীদের প্রাণের অমর একুশে গ্রন্থমেলা। এ বছর বইমেলার ভেতর ও বাহির ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি), আড়াইশর অধিক ক্যামেরা ও স্বচ্ছ আলোর পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। বাংলা একাডেমি সূত্রে, গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং একাডেমি সম্মুখস্থ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ৪ লাখ বর্গফুট জায়গায়। অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ১২টি চত্বরে সজ্জিত করা হয়েছে। একাডেমি প্রাঙ্গণে ৮০টি প্রতিষ্ঠানকে ১১৪টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩২৯টি প্রতিষ্ঠানকে ৫৪৯টি ইউনিট; মোট ৪০৯টি প্রতিষ্ঠানকে ৬৬৩টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ১৫টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ৬ হাজার বর্গফুট আয়তনের ১৫টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। ১০০টি লিটল ম্যাগাজিনকে বর্ধমান হাউজের দক্ষিণ পাশে লিটল ম্যাগাজিন কর্নারে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষুদ্র প্রকাশনা সংস্থা এবং ব্যক্তি উদ্যোগে যারা বই প্রকাশ করেছেন তাদের বই বিক্রি/প্রদর্শনের ব্যবস্থা থাকবে জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে। গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বই ৩০ ভাগ কমিশনে এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ ভাগ কমিশনে বই বিক্রি করবে। একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমির ২টি প্যাভিলিয়ন, একাডেমির শিশুকিশোর প্রকাশনাভিত্তিক বিক্রয়কেন্দ্র এবং একাডেমির সাহিত্য মাসিক উত্তরাধিকার-এর বিক্রয়কেন্দ্র থাকবে। এবারও শিশুকর্নার মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে। এই কর্নারকে শিশুকিশোর বিনোদন ও শিক্ষামূলক অঙ্গসজ্জায় সজ্জিত করা হবে। মাসব্যাপী গ্রন্থমেলায় এবারও ‘শিশুপ্রহর’ ঘোষণা করা হবে। গ্রন্থমেলা উপলক্ষে ১ থেকে ৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিন ২ ফেব্রুয়ারি দেশের ছয়জন বিশিষ্ট লেখক, বুদ্ধিজীবীকে ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন লেখক সম্মাননা ২০১৭’ প্রদান করা হবে। তারা হলে জাতীয় অধ্যাপক মুস্তফা নূরউল ইসলাম, রবীন্দ্র-গবেষক আহমদ রফিক, ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। সম্মেলনে ভারতসহ ৭টি দেশের ২৭ জন জার্মানির ২, অস্ট্রিয়ার ১, চীনের ২, রাশিয়ার ১, পুয়ের্তোরিকোর ২, সুইডেনের ১ ও ভারতের ১৮ জন কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, বুদ্ধিজীবী বিভিন্ন অধিবেশনে কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ-সাহিত্য, মুক্তিযুদ্ধের সাহিত্য, অনুবাদ-সাহিত্য, নাট্যসাহিত্য, শিশু-কিশোর সাহিত্য, ফোকলোর ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন। সম্মেলনে লেখকদের উপস্থাপিত প্রবন্ধসমূহের সংকলন যুগপৎ ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত হবে। সম্মেলনের একটি বিশেষ অংশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কবিদের কবিতাপাঠ অনুষ্ঠিত হবে। সরেজমিন দেখা গেছে, ২৫০টির অধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা ২৪ ঘণ্টা মনিটরিং করা হবে তিনটি পৃথক সেল সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম, বাংলা একাডেমি আঙিনায় স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম ও শাহবাগ থানা থেকে। এদিকে, বাংলা একাডেমি আঙিনায় প্রবেশের জন্য দুটি ও সেখান থেকে বের হওয়ার পথ একটি করা হয়েছে। পাশাপাশি সোহরাওয়ার্দী আঙিনায় প্রবেশের জন্য ৩টি ও বাহির হতে ৩টি পথ করা হয়েছে। প্রতিটি পথে থাকবে স্ক্যানার, তল্লাশির ব্যবস্থাও। গত বছরের বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে কাঠ-বাঁশ দিয়ে বেড়া দেয়া হলেও এবার দেয়া হয়েছে টিন। আর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ৮০ হাজার ইট বিছিয়ে দেয়া হয়েছে। নিরাপত্তার খাতিরে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুটপাথে ও বইমেলার অভ্যন্তরে বসতে দেয়া হচ্ছে না কোনো খাবারের দোকান। তবে বিশেষ কারণে- বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান আঙিনায় পর্যটন করপোরেশনের দুটো দোকান বসানো হচ্ছে। এখানে সহনীয় মূল্যে খাবার বিক্রি করা হবে। দিশা এনজিওর সিনিয়র হেলথ অ্যান্ড এডুকেশন ম্যানেজার গোলাম সারোয়ার আমার সংবাদকে বলেন, আমি আলোঘর প্রকাশনার দায়িত্বে আছি। প্রকাশনার জগতে আমাদের তিন বছরের পথচলা। তিনি বলেন, এ তিন বছরে আমরা ৯০টি বই প্রকাশ করেছি। যার ভেতর এবারের গ্রন্থমেলায় ৪০টি বই নিয়ে আসছি। গোলাম সারোয়ার বলেন, আমরা তরুণ লেখকদের নিয়ে পথচলা শুরু করলেও সময়ের সাথে এখন রুচিশীল পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তিনি বলেন, এবারের মেলাটি আশা করি সুন্দর হবে। বইপ্রেমীরাও নিরাপদে মেলা ঘুরে তাদের পছন্দের লেখকের বই বেছে নিতে পারবেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 