News Bangla 24 BD | ভুল পথ থেকে বিরত রাখা যায় কেবলমাত্র সাহিত্য চর্চার মাধ্যমে- প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ভুল পথ থেকে বিরত রাখা যায় কেবলমাত্র সাহিত্য চর্চার মাধ্যমে- প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা আজকে বিপথে (সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদকাশক্তি) চলে যাচ্ছে- তাদের সেই ভুল পথ থেকে বিরত রাখা যায় কেবলমাত্র সাহিত্য চর্চার মাধ্যমে।’
বুধবার রাজধানীর বাংলা একাডেমীতে অমর একুশে উপলক্ষে মাসব্যাপী গ্রন্থমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, আজকে আমরা স্বাধীন জাতি, আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে বাঙালি জাতি হিসেবে বিশ্বের দরবারে যে মর্যাদার আসন, সে আসনও আমাদের বহু ত্যাগ-তীতিক্ষার মধ্যদিয়ে অর্জন করতে হয়েছে।
একই সময় তিনি ৪ দিনব্যাপী ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০১৭’ উদ্বোধন করেন এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠান উপস্থিত বিদেশি অতিথিদের মধ্যে বক্তৃতা করেন- চীনের রবীন্দ্র সাহিত্য বিশারদ অধ্যাপক ড. ইউ চেন, অস্ট্রিয়ার কবি মেনফ্রেড কোবো, পুয়ের্তোরিকোর মিঁজ লুস মারিয়া লোপেজ, জার্মানীর লেখক ও প্রকাশক টবিয়াস বুর্কহাডর্, ভারতের অধ্যাপক চিন্ময় গুহ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ