আশুলিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
সাভারের আশুলিয়ায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও যাত্রীসহ চার জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে অন্তত অর্ধশত যাত্রী।
আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের মরাগাং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঈগল পরিবহনের চালক স্বদেশ, একই পরিবহনের যাত্রী আব্বাস ও আনন্দ সুপার পরিবহনের ড্রাইভার মজবির রহমান ও যাত্রী প্যাসকো গার্মেন্টের শ্রমিক মরিয়ম।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে আশুলিয়ার মরাগাং এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহন ও আব্দুল্লাহপুর থেকে বাইপাইলগামী আনন্দ সুপার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় উভয় পরিবহনের অত্যন্ত ৫০ যাত্রী আহত হয়। এঘটনায় সুপার পরিবহনের চালক মজিবর রহমানকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারাযায় বলে জানায় পুলিশ।
উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় নিহত চার জনের মরদেহ আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন তারা।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 