প্রধানমন্ত্রীর সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠক
বাংলাদেশে সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে মাহমুদ আব্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।
দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের একটি যৌথ কমিটি গঠনে একটি সমঝোতা স্মারক সই হয়। শেখ হাসিনা ও মাহমুদ আব্বাসের উপস্থিতিতে দুই পররাষ্ট্রমন্ত্রী এতে সই করেন।
এ সময় সেখানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়ের পর দুই নেতার একান্ত বৈঠক শুরু হয়। তারপর বিকেল ৪টায় শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক।
এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, উপদেষ্টা গওহর রিজভী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
তিন দিনের সফরে বুধবার ঢাকায় আসেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে এটাই বাংলাদেশে তার প্রথম রাষ্ট্রীয় সফর। বৃহস্পতিবার সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধ এবং ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান মাহমুদ আব্বাস।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 