‘রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার অধিকার রয়েছে’
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায় এবং সেই অধিকার তাদের আছে। একমাত্র মিয়ানমার সরকারের পক্ষেই রোহিঙ্গা সমস্যার সমাধান করা সম্ভব।
বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারে অনুষ্ঠিত জাগো ফাউন্ডেশন আয়োজিত ন্যাশনাল উইথ অ্যাসেম্বলি ২০১৭ এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারের কাছে রয়েছে। রোহিঙ্গারা নিরাপদে থাকুক, মানবিক সহায়তা পাক এবং শিক্ষার সুবিধা পাক। আমি মনে করি, শরণার্থী রোহিঙ্গারা যাতে নিরাপদে দেশে ফিরে যেতে পারেন এটা সবার লক্ষ্য।
বাংলাদেশের ৮টি বিভাগের ২০০ জন যুব প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত এই অ্যাসেম্বলির দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এতে তরুণ সমাজ ও উদ্যোক্তা, তরুণ সমাজের উন্নয়নের মিডিয়ার ভূমিকা, এসডিজির ১৭টি লক্ষ্য, পানি ও পয়ঃনিষ্কাশনসহ নানা বিষয়ে আলোচনা হয়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 