News Bangla 24 BD | কাল সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিতের শেষকৃত্য - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কাল সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিতের শেষকৃত্য


সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের গ্রামের বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে এই সংসদ সদস‌্যের মৃত‌্যু হয়।

সত্তরের প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য; স্বাধীন দেশের প্রথম সংসদসহ চার দশকের প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি।

সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী কামরুল হক জানান, হাসপাতাল থেকে সাবেক এই মন্ত্রীর মরদেহ তার জিগাতলার বাসায় নেওয়া হচ্ছে।
রোববার বেলা ১২টায় বাসা থেকে মরদেহ নেওয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। সেখান থেকে বিকাল ৩টায় নেওয়া হবে সংসদ ভবনে।

সকালে ল্যাবএইড হাসপাতালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, সংসদ চত্বরে প্রয়াত এই সংসদ সদস‌্যের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে।

সুরঞ্জিতের মরদেহ রাতে হিমঘরে রেখে সোমবার সকালে হেলিকপ্টারে করে নেওয়া হবে সিলেটে। সকাল ১০টায় সিলেটে প্রবীণ এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ সুনামগঞ্জের দিরাইয়ে তার গ্রামের বাড়িতে নেওয়া হবে। বিকাল ৩টায় সেখানেই হবে তার শেষকৃত্য।

সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি করেন তিনি। পরে আইন পেশায় যুক্ত হন। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সুপ্রিম কোর্ট বার কাউন্সিলেরও সদস্য ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ