বর্ষীয়ান নেতা সুরঞ্জিতের শেষকৃত্যের আগে যত আনুষ্ঠানিকতা
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে রবিবার ভোররাতে তার মৃত্যু হয়। পারিবার সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার সুনামগঞ্জে তার গ্রামের বাড়িতে শেষকৃত্য হবে। তার আগে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে।
রবিবার সকাল ৯টায় হাসপাতাল থেকে জিগাতলার বাসায় নেওয়া হবে। সেখান থেকে বেলা ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হবে মরদেহ। বিকাল ৩টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা।
সংবদ ভবন থেকে ঢাকা মেডিক্যালের মরচুয়ারিতে তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে। সেখান থেকে সোমবার সকাল ১০টায় তার মরদেহ নেওয়া হবে সিলেটে। সিলেট থেকে তাকে সুনামগঞ্জে তার নির্বাচনি এলাকা শাল্লা, সেখান থেকে দিরাইয়ে নেওয়া হবে। দিরাইয়ে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
সুরঞ্জিতের মৃত্যুর খবরে হাসপাতালে উপস্থিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ানকে হারিয়েছি।’

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 