‘সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন নাম্বার ওয়ান পার্লামেন্টারিয়ান’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার ভোর ৪টা ২৪ মিনিটের দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ প্রবীণ রাজনীতিক।
মৃত্যুর খবর শুনে ভোরে হাসপাতালে ছুটে আসেন ওবায়দুল কাদের। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মর্মাহত, বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার মনে হয়, পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি ছিলেন নাম্বার ওয়ান। তাকে আমরা হারালাম।’
ওবায়দুল কাদের বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের রাজনৈতিক ইতিহাসে এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব। তার মৃত্যুতে রাজনীতিতে বিরাট শূন্যতা তৈরি হল, যেটা সহজে পূরণ হওয়ার নয়।’
তিনি আরো জানান, আজ বিকেল ৩টায় সুরঞ্জিত সেনেগুপ্তের মৃতদেহ সংসদ ভবনে নেয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে সংসদে ‘অবিচুয়ারি রেফারেন্স’ হবে।
আগামীকাল সোমবার সকাল ৯টায় মৃতদেহ সিলেটে নেয়া হবে। সকাল ১০টায় সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে। বেলা ১১টায় সুনামগঞ্জ নেয়া হবে। এরপর সেখান থেকে মৃতদেহ তার নির্বাচিত এলাকা দিরাই ও শাল্লাতে নেয়া হবে। সেখানেই হবে শেষকৃত্যানুষ্ঠান।
সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৪৬ সালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি সুনামগঞ্জ-২ আসন থেকে স্বাধীনতা পরবর্তী সময়ে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে সত্তরের নির্বাচনেও তিনি প্রদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 