News Bangla 24 BD | সুনামগঞ্জের পথে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জের পথে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ


সদ্য প্রয়াত আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নিয়ে সুনামগঞ্জের পথে রওনা হয়েছে তার স্বজনরা। তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতারাও আছেন। সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর বারটায় দিকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে তাঁর নিজ জেলা সুনামগঞ্জে।

সেখান থেকে বিকেলে তাঁর নির্বাচনী এলাকা শাল্লা এবং দিরাই উপজেলায় সাধারণ মানুষ তাদের নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর দিরাইয়ে হবে তাঁর শেষকৃত্য। শেষকৃত্যের আগে মুক্তিযোদ্ধা সুরঞ্জিতকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে।

এর আগে সকাল ১০টা ৩৫ মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সুরঞ্জিত সেন গুপ্তকে বহনকারী হেলিকপ্টার। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে সুরঞ্জিত সেনের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়।

সকাল ১১ টার দিকে থেকে শহীদ মিনারের স্থাপিত অস্থায়ী মঞ্চে রাখা মরদেহে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত রয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সাংসদ মুহিবুর রহমান মানিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ