News Bangla 24 BD | 'বাংলাদেশ প্রজন্ম আসছে নতুন নির্বাচন কমিশনে' - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘বাংলাদেশ প্রজন্ম আসছে নতুন নির্বাচন কমিশনে’


বিডিলাইভ ডেস্ক: নতুন ইসি নিয়োগে রাষ্ট্রপতিকে সহায়তার দায়িত্ব পাওয়া সার্চ কমিটির ছয় সদস‌্য‌ আজ সোমবার সন্ধ‌্যা ৬টায় বঙ্গভবনে যাচ্ছেন, ওই বৈঠকেই তারা ১০ জনের নামের সুপারিশ রাষ্ট্রপতির কাছে দিতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। খবর বিডিনিউজের।

নতুন নির্বাচন কমিশনে এবার স্বাধীনতা পরবর্তী সময়ে চাকরিতে যোগ দেওয়া ব‌্যক্তিরা আসছেন, যাদের প্রধান হিসেবে সচিব পদমর্যাদার সাবেক একজন আমলার নাম সুপারিশ করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। সার্চ কমিটির দুইজন সদস‌্য ও কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন কমিশনার পদে বিভিন্ন ব‌্যাচের সাবেক আমলা, বিচারক, সেনা কর্মকর্তা, পুলিশ প্রধান ও অধ‌্যাপকদের নাম থাকতে পারে সুপারিশের তালিকায়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন রোববার বলেন, “সোমবার সন্ধ‌্যায় মহামান‌্য রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির ছয় সদস‌্যের সাক্ষাত সূচি রয়েছে। আশা করা যায়, এ সময় সার্চ কমিটি সিইসি ও নির্বাচন কমিশনারদের নাম সুপারিশ করতে পারেন।”

সার্চ কমিটি প্রথমে রাজনৈতিক দলগুলোর কাছে থেকে নামের প্রস্তাব নিয়েছিল। এরপর গত ৩০ জানুয়ারি ১২ জন ও ১ ফেব্রুয়ারি আরও চারজন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বসে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে মতামত নেন তারা; তৈরি হয় ২০টি নামের সংক্ষিপ্ত তালিকা।

আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস‌্যের সার্চ কমিটির সদস‌্যরা বঙ্গভবনে যাওয়ার আগে বিকাল ৫টায় বসবেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে। সেখানেই সংক্ষিপ্ত তালিকাটি আরও ছোট করে ১০ জনে নামিয়ে আনা হবে বলে সার্চ কমিটির সদস‌্য মহাহিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ জানিয়েছেন। সিইসি ও চার নির্বাচন কমিশনার হিসাবে প্রতিটি পদে দুই জন করে মোট ১০ জনের নাম রাষ্ট্রপতির হাতে দেবে এ কমিটি। ওই তালিকা থেকে রাষ্ট্রপতি অনধিক পাঁচজনের ইসি নিয়োগ করতে পারেন, যাদের মধ‌্যে এবার একজন নারী সদস্যও থাকছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ