প্রচ্ছদ »
জাতীয়
নতুন সিইসি হিসেবে আলী ইমাম মজুমদার ও কে এম নুরুল হুদার নাম প্রস্তাব - News Bangla 24 BD
নতুন সিইসি হিসেবে আলী ইমাম মজুমদার ও কে এম নুরুল হুদার নাম প্রস্তাব
নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও সাবেক সচিব কে এম নুরুল হুদার নাম প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ১০ জনের নাম চূড়ান্ত করে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করেন সার্চ কমিটির সদস্যরা।
সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এই দু’জনের মধ্যে কেউ একজন প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন। আর বাকি আটজনের মধ্য থেকে চারজনকে নির্বাচন কমিশনার করা হবে। তবে ওই আটজনের নাম এখনো জানা যায়নি।
কাজী রকিব উদ্দিন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সেই কমিশন দায়িত্ব নেবে; তাদের অধীনেই ২০১৯ সালের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।
সব প্রক্রিয়া শেষে নির্ধারিত ৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের জানিয়েছেন।
আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি সোমবার সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রায় দুই ঘণ্টা বৈঠক করে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে দশজনকে চূড়ান্ত করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 