নতুন ইসি’র শপথ গ্রহণ ১৫ ফেব্রুয়ারি
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করবেন আগামী ১৫ ফেব্রুয়ারি।
প্রধান বিচারপতি এসকে সিনহা প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ আরো চার নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করাবেন।
আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ বাক্য পাঠ করানো হবে।
হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ এ বিষয়টি নিশ্চিত করে বলেন, নবনিযুক্ত সিইসি ও কমিশনারদের শপথ বাক্য পাঠ করানোর জন্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল। এরপর প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করানোর জন্য ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন।
এছাড়া সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।
সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নিয়োগ আদেশ জারি করা হয়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 