News Bangla 24 BD | ষোড়শ সংশোধনীর আপিল শুনানিতে ১২ অ্যামিকাস কিউরি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ষোড়শ সংশোধনীর আপিল শুনানিতে ১২ অ্যামিকাস কিউরি


দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে ১২ জন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছেন।

আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গে বেঞ্চ আইনি ব্যাখ্যার জন্য ১২ জন জ্যেষ্ঠ আইনজীবীর নাম ঘোষণা করেন।

অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে নিয়োগ পাওয়া জ্যেষ্ঠ আইনজীবীরা হলেন ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, এ এফ হাসান আরিফ, আজমালুল হোসেন কিউসি, রফিক-উল হক, আবদুল ওয়াদুদ ভূইয়া, রোকনউদ্দিন মাহমুদ, টিএইচ খান, এম আই ফারুকী, এ জে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল ও শফিক আহমেদ।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এর আগে গত ৫ জানুয়ারি এ সংকান্ত মামলার শুনানির জন্য আজকের ৮ জানুয়ারি দিন ঠিক করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে ওইদিন (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ৪ জানুয়ারি হাইকোটের্র ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। পরের দিন সকালে বিষয়টি শুনানির জন্য আসলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চার সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন। সেদিন তিনি বলেন, এটা অনেক বড় রায়, রায়ের বিষয়ে প্রস্তুতি গ্রহণ করার জন্য সময় প্রয়োজন। এরপরই ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করে দেন আদালত। ৮ ফেব্রুয়ারি ১২ অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়ে আগামী ৭ মার্চ দিন শুনানির দিন নির্ধারণ করলেন আদালত।

এর আগে গত ২৮ নভেম্বর সংসদ কর্তৃক বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ১৬তম সংশোধনীর অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় চূড়ান্ত নিষ্পত্তি করার জন্য আপিল বিভাগে আবেদন করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

তিনি জানান, সংবিধানের ১১৬তম সংশোধনীর বৈধতা নিয়ে করা রিটের শুনানিতে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করে রায় ঘোষণা করেছেন। আমরা ওই বিষয়টি আপিল বিভাগকে অবহিত করার জন্য এবং হাইকোর্টে দেয়া রায় নিষ্পত্তি করার জন্য আপিল বিভাগে একটি আবেদন করেছি।

আবেদনে বলা হয়েছে- এই মামলায় সাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকায় হাইকোর্ট সরাসরি আপিলের জন্য সার্টিফিকেট ইস্যু করেছিল। আদালত বলেছিলেন, যেহেতু এই মামলায় সাংবিধানিক ব্যাখ্যার বিষয় জড়িত সেহেতু এটি আপিল বিভাগেই নিষ্পত্তি করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ