News Bangla 24 BD | নবগঠিত ইসিতে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নবগঠিত ইসিতে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে


নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে শীতলক্ষ্যা ৩য় সেতুর নির্মাণ কাজ শুরুর লক্ষ্যে নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অতীতে নির্বাচনে না গিয়ে বিএনপি যে ভুল করেছে তা আর আগামীতে করবে না। আমার বিশ্বাস বিএনপি পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবে। আর যদি পরবর্তী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে তাহলে দুর্বল বিএনপি আরো দুর্বল হয়ে যাবে।

নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে মির্জা ফখরুল যে মন্তব্য করেছেন তা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সমালোচনা বিএনপির পুরোনো অভ্যাস। তারা সবসময় বিচার মানি কিন্তু তালগাছ আমার এ নীতিতেই থাকে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানসহ সড়ক ও জনপদ বিভাগ ও চায়নার সিনোহাইডো কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ