News Bangla 24 BD | রাজউকের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল রাজধানী থেকে আজ বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে।

ইকবাল উদ্দিন চৌধুরী সাবেক সচিব। আর শওকত আজিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক।

দুদক সূত্র জানায়, আজ ভোরে পরিবাগের বাসা থেকে ইকবাল উদ্দিন চৌধুরীকে এবং গুলশানের বাসা থেকে শওকত আজিজকে গ্রেপ্তার করা হয়।

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় ইকবাল ও শওকতকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় ইকবাল উদ্দিন চৌধুরীসহ রাজউকের তৎকালীন বোর্ডের ছয়জন এবং দুই ভাই শওকত আজিজ ও রুবেল আজিজকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে ও অবৈধ প্রভাব খাঁটিয়ে রাজউকের তৎকালীন চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী দুই ভাই শওকত আজিজ ও রুবেল আজিজের নামে ২০ কাঠা জমি বরাদ্দ করেন। যদিও তারা জমির জন্য আবেদন করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ