মেয়র মিরু আওয়ামী লীগ থেকে বহিষ্কার
সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত চিঠি বুধবার রাতে মিরুর বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের জরুরি সভা আহ্বান করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী ও গঠনতন্ত্র পরিপন্থী এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অভিযোগে আপনাকে (মিরু) সাময়িক বহিষ্কার করা হয়েছে। আপনাকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় বরাবর জবাব পাঠানোর নির্দেশ প্রদান করা হয়েছে।
বহিষ্কার আদেশের অনুলিপি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি বরাবর প্রেরণ করা হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 