‘পদ্মাসেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ পাননি কানাডার আদালত’
পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাননি কানাডার আদালত। তাই এ অভিযোগ থেকে মামলার তিন আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে। শুক্রবার কানাডার পত্রিকা দ্য গ্লোব অ্যান্ড মেইলে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি প্রাপ্তরা হলেন এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী জুলফিকার ভূইয়া।
পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিশ্বব্যাংক ঋণ বাতিল করেছিল। এ ঘটনায় দায়ের মামলায় ২০১৩ সালে এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেসকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে। পরে তাকেসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।
গত মাসে অন্টারিওর আদালতের বিচারক ইয়ান নরডেইমার এ মামলায় ষড়যন্ত্রের লিখিত তথ্যপ্রমাণ উপস্থাপনে রুল জারি করেন। আদালতের নির্দেশে ফোনে আড়ি পেতে ধারণ করা যেসব তথ্য আদালতে উপস্থাপন করা, তা নিছক গুজব আর গুঞ্জন বলে প্রত্যাখ্যান করেন বিচারক।
আদালত পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাননি। এজন্য আসামিদের খালাস দিয়েছেন বলে জানান আসামিপক্ষের আইনজীবীর এক মুখপাত্র।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 