দেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল করার আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে।’
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক রোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই উন্নয়নে আনসার ভিডিপির ভূমিকাও প্রশংসনীয়। কুটির শিল্প থেকে সার্বিক তৎপরতায় তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।’
সফিপুরের আনসার একাডেমিতে আয়োজিত এ সমাবেশে যোগ দিয়ে বাহিনীর কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 