মালয়েশিয়ায় শ্রমিক যাওয়া শুরু যেকোনো দিন
মালয়েশিয়ায় শ্রমিক রফতানি শুরু হবে যেকোনো দিন। ইতোমধ্যে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। রোববার জার্নালিস্ট ফোরাম অন মাইগ্রেশনের (জেএফএম) নবনির্বাচিত কমিটির নেতারা মন্ত্রণালয়ের নিজ দফতরে ধন্যবাদ প্রদানকালে একথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব বেগম শামছুননাহার।
তিনি বলেন, গণমাধ্যমে শ্রমবাজার নিয়ে ইতিবাচক সংবাদ পরিবেশন এখন খুবই জরুরি। কারণ প্রতিনিয়তই বিদেশে যাওয়া শ্রমিকের সংখ্যা বাড়ছে।
সচিব বলেন, গত বছরের জনশক্তি রফতানি বেড়েছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও অাশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 