সাংবাদিক শিমুল হত্যা মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুসহ ৬ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজাদপুর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসিবুল হক এ আদেশ দেন।
রিমান্ডের আদেশপ্রাপ্ত বাকি আসামিরা হলেন, মীরুর ভাই হাবিবুল হক মিন্টু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসিরুদ্দিন (৪৮), হযরত আলী, নজরুল ইসলাম ও মানিক।
শাহজাদপুর উপজেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ৭ ফেব্রুয়ারি শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম শাহজাদপুর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়র মীরুর সাতদিনের রিমান্ড আবেদন করেন।
সেসময় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আবেদনটি আমলে নিয়ে আজ ১৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 