News Bangla 24 BD | জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা গ্রেপ্তার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা গ্রেপ্তার


জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এইচ এম তায়হিদ জামান, সহকারী রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসাইনকে গ্রেপ্তার করা হয়।

বেশ কয়েক বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণ নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেকশন গ্রেড দেওয়া হয়। এ ঘটনায় ২০১২ সালে জনৈক এক ব্যক্তি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, এই তিন কর্মকর্তা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করে সরকারের ক্ষতি করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠান। মামলাটি তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক ফজলুল বারী।

মামলার তদন্তের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুদকের উপপরিচালক মোরশেদ আলমের নেতৃত্বাধীন একটি দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ