News Bangla 24 BD | কুমিল্লা বিভাগের নাম হবে ‘ময়নামতি’ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা বিভাগের নাম হবে ‘ময়নামতি’


কুমিল্লা জেলাকে বিভাগে উন্নীত করা হবে, তবে তার নাম হবে ময়নামতি।এখন থেকে আর কোনো জেলার নামে বিভাগের নামকরণ করা হবে না। নতুন বিভাগের নাম ভিন্ন নামে হবে।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) এ সিদ্ধান্ত হয়েছে। একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০১৫ সালের ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে কুমিল্লা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা জেলাকে বিভাগ করার ঘোষণা দেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লা জেলাকে বিভাগ করা হবে, তবে সেই বিভাগের নাম কুমিল্লা না অন্য কিছু হবে তা এখন বলা যাচ্ছে না।’

মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রী বিভাগটির নাম ‘ময়নামতি’ হিসেবে অনুমোদন করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এখন থেকে দেশে নতুন কোনো বিভাগ করা হলে তা আর সংশ্লিস্ট জেলার নামে করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো জেলাকে বিভাগে রূপান্তর করা হলে ওই এলাকার ঐতিহ্য, সংস্কৃতি বা সার্বিকভাবে সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর হয় এমন নামকরণ করা হবে।’ প্রস্তাবিত কুমিল্লা বিভাগকে ময়নামতি নামকরণ করায় কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ