News Bangla 24 BD | নতুন ইসির শপথ আজ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও চার নির্বাচন কমিশনার আজ শপথ নিচ্ছেন। প্রধান বিচারপতি বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পড়াবেন।

সিইসির সঙ্গে শপথ নিতে যাওয়া অন্য চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত্ হোসেন চৌধুরী। এই শপথ অনুষ্ঠানে সিইসিসহ নির্বাচন কমিশনারদের আত্মীয়-স্বজনদের দাওয়াত দেয়া হয়েছে।

সংশ্লিষ্টদের পরিবার-পরিজনের ১১ সদস্য শপথ অনুষ্ঠানে থাকবেন বলে নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের সচিব মো. আবদুল্লাহ। তিনি বলেন, শপথ গ্রহণের পর বিকাল ৫টায় আগারগাঁও নির্বাচন কমিশনের নিজস্ব ভবনে ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। শপথ গ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সরাসরি আসবেন কমিশনাররা।

এদিকে, শপথ নিতে যাওয়া ৫ সদস্যের নির্বাচন কমিশনের সদস্যদের প্রটোকল দিয়ে বাসা থেকে সরাসরি সুপ্রিমকোর্টে নিয়ে যাবেন ইসির প্রটোকল অফিসাররা। তবে ইসির নতুন সদস্য মাহবুব তালুকদার শপথের আগে ইসি সচিবালয়ের দেয়া প্রটোকল নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, নিজে বাসা থেকে সরাসরি শপথ অনুষ্ঠানে যাবেন। শপথের পরে প্রটোকল গ্রহণ করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ