News Bangla 24 BD | উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনের পদক্ষেপ জানাতে নির্দেশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনের পদক্ষেপ জানাতে নির্দেশ


গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘর্ষের ঘটনায় উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে ৩০ দিনের মধ্যে গাইবান্ধার জেলা প্রশাসক ও গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার স্বতঃপ্রণোদিত রুলের পাশাপাশি এই আদেশ দেন।

গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে সংঘর্ষের ঘটনায় উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কেন ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

ভূমি সচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ওসিসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারী আইনজীবী সুপ্রকাশ দত্ত প্রথম আলোকে বলেন, হাইকোর্টের দ্বৈত বেঞ্চ গত ৮ জানুয়ারি এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল দিয়েছিলেন। সাহেবগঞ্জে সংঘর্ষের ঘটনার পর ইচ্ছাকৃতভাবে আলামত নষ্ট করার অভিযোগে রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান আদালত। রংপুর সুগার মিলের এমডিকে প্রতিবেদন দিতে বলেছিলেন আদালত। তিনি আদালতে প্রতিবেদন দেন। এ বিষয়ে আজ শুনানিকালে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ