News Bangla 24 BD | রাজধানীর বাঁশবাড়ি বস্তিতে পুড়ল শতাধিক ঘর - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর বাঁশবাড়ি বস্তিতে পুড়ল শতাধিক ঘর


রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি রোডের চাঁন মিয়া হাউজিং বস্তিতে লাগা আগুনে পুড়েছে শতাধিক ঘর।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা। তবে তাদের ধারণা, মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান, ‘বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের বাঁশবাড়ি রোডের চাঁন মিয়া হাউজিংয়ের বস্তিতে আগুন লেগে বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র জানান, বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তবে এখনও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরুপণ করা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয়রা বলছেন, আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ